শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

পঞ্চগড়সহ উত্তরের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

উত্তরের জেলা পঞ্চগড়সহ আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে হঠাৎ ভূমিকম্পের কম্পনে কেঁপে ওঠে পঞ্চগড়সহ আশপাশের জনপদ। এতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই নিজেদের অনুভূতির কথা জানিয়ে বিভিন্ন পোস্ট ও মন্তব্য করেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল ভারত ও নেপালের মধ্যবর্তী সিকিম রাজ্যের সীমান্তবর্তী এলাকা।

বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী দেশ নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারত-নেপাল সীমান্তসংলগ্ন সিকিম অঞ্চলে।

এদিকে হঠাৎ ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে এখন পর্যন্ত পঞ্চগড় জেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: