দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

দিনাজপুরের মিনিবাস ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) বেলা ৩টার দিকে নশিপুরে ধান গবেষণা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৫ যাত্রীর মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
ভোরের আকাশ/তা.কা