শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

শ্রীপুরে নিষিদ্ধ আ.লীগের সাবেক উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী ধারাবাহিক  কর্মসূচির অংশ হিসেবে  বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ মাওনা চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগ নেতা আবদুল জলিলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে শতশত নেতাকর্মী অংশ নেয়। সূর্যোদয়ের সাথে সাথে  ২৫ মিনিটব্যাপি চলা এ কর্মসূচির ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভোরের ঘন কুয়াশার মধ্যে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর উত্তর পাশ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উড়ালসেতুর দক্ষিণ পাশে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় আব্দুল জলিলসহ অন্য নেতারাও বক্তব্য দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন

রায়গঞ্জে অসহায় জহুরাকে হুইলচেয়ার সহায়তা

পথসভায় আবদুল জলিল উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে ঘন কুয়াশা উপেক্ষা করে ভোরে কর্মসূচিতে অংশ নেওয়ায় নেতাকর্মীদের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

উল্লেখ্য, আওয়ামী লীগের পক্ষ থেকে ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শ্রীপুরে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বলে জানান নেতাকর্মীরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: