শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভেসে উঠল ভাঙ্গাড়ি ব্যবসায়ীর লাশ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁর নিয়ামতপুরে পুকুর থেকে মহিদুল (৪৫) নামে এক ভাঙ্গাড়ি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাতড়া গরুর হাটের পূর্ব পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মহিদুল ছাতড়া নিস্তানী গ্রামের বাসিন্দা। তিনি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ভাঙ্গাড়ির ব্যবসা করতেন।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর থেকে মহিদুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা ছাতড়া গরুর হাটের পূর্ব পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন

প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষা-স্বাস্থ্যে গুরুত্ব এমপি ফজলুল হক মিলনের

পরিবারের সদস্যদের দাবি, মহিদুল নিয়মিত মাদকদ্রব্য সেবন করতেন। তাদের ধারণা, মাদক সেবনের পর অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এ বিষয়ে পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: