শিরোনাম
খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

শ্রেণিকক্ষ ফাঁকি দিয়ে বাইরে আড্ডা, অভিভাবককে ডেকে মুচলেকা নেবে সালথা প্রশাসন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষ ফাঁকি দিয়ে ইউনিফর্ম পরে বাইরে আড্ডা কিংবা অপ্রয়োজনীয় স্থানে ঘোরাঘুরি আর চলবে না। নির্ধারিত ক্লাস চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কোনো শিক্ষার্থীকে ঘোরাফেরা করতে দেখলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ডেকে পাঠানো হবে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবককে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার শর্তে অভিভাবকের কাছ থেকে নেওয়া হবে মুচলেকা।

শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এমন কঠোর নির্দেশনা জারি করেছে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সালথা উপজেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশে জানানো যাচ্ছে যে, শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ক্লাস চলাকালে ইউনিফর্ম পরিহিত অবস্থায় কোনো শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের বাইরে কিংবা অপ্রয়োজনীয় স্থানে ঘোরাফেরা করতে দেখা গেলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবককে উপজেলা প্রশাসন অথবা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না—এ মর্মে অভিভাবকের কাছ থেকে উপযুক্ত মুচলেকা নেওয়া সাপেক্ষে শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হবে।

আরও পড়ুন

ইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার, ‘মুচলেকায়’ ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

উপজেলা প্রশাসন জানিয়েছে, এ নির্দেশনা অত্যন্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে মনোযোগ বাড়ানো এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পাশাপাশি তাদের ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে সালথা উপজেলা প্রশাসন।

ভোরের আকাশ/ইউএম
 

প্রশাসন

শেয়ার করুন: