শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান চান নিট ডাইং মালিকরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট দ্রুত সমাধান এবং রপ্তানিমুখী শিল্পকে রক্ষার দাবিতে বিশেষ মতবিনিময় সভা করেছে বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন (বিকেডিওএ)। রোববার (২৩ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়ার গ্র্যান্ড হল রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নিট ডাইং শিল্পের মালিকরা জানান, দীর্ঘদিন ধরে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে কারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন।

ব্যবসায়ীরা বলেন, ডাইং শিল্পে উৎপাদন ব্যাহত হলে এর সরাসরি প্রভাব পড়বে গার্মেন্টস খাতে। ডাইং কারখানা বন্ধ থাকলে গার্মেন্টসের কাটিং ও সুইং সেকশনও বন্ধ হয়ে যেতে পারে। এতে রপ্তানি ব্যাহত হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় কমে সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সভায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।’ রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে নিট ডাইং শিল্পকে রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এ সময় বিকেডিওএ, বিকেএমইএ ও বিজিএমইএর সমন্বয়ে একটি কমিটি গঠন করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া জুন, জুলাই ও আগস্ট মাসের গ্যাস বিল পরিশোধে ব্যর্থতার কারণে কোনো শিল্পপ্রতিষ্ঠানের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিও জানান ব্যবসায়ীরা। তারা বলেন, উৎপাদন বন্ধ থাকায় অনেক প্রতিষ্ঠান সময়মতো বিল পরিশোধ করতে পারবে না। তাই শিল্পকারখানা সচল রাখতে বিল পরিশোধের জন্য সময় দেওয়ার পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন।

সভা থেকে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি জি এম হায়দার আলী বাবুল, সহসভাপতি এম. নাসিরউদ্দিন, কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত কবির, মো. শাহজাহান, মো. মহাসিন রাব্বানী, কাজী নজরুল ইসলাম, মো. আমিনুল এহসান চৌধুরী, লিটন চন্দ্র পাল, কে এম নুরুল ইসলাম বাবু, মো. সাইদুর রহমান, মো. অহিদুর ইসলাম শহীদসহ বিভিন্ন নিট ডাইং কারখানার মালিকরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: