শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

মান্দায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়ি ভাঙচুর, বিদ্যালয়ে তালা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের একটি অংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় এবং বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

গুরুতর আহত ৭ম শ্রেনীর শিক্ষার্থীরা হলেন- আব্দুল্লাহ ও মামুনুর রশিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে। এতে তারা গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ করেন স্বজন ও স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানান।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ জনতা প্রধান শিক্ষকের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রাখা হয়ে ছিল বলেও জানা গেছে।

আরও পড়ুন

জুলাই মাসে পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য আয় বাংলাদেশের

মান্দা থানার ওসি মো. খোরশেদ আলম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/ইউএম

বিদ্যালয়শিক্ষার্থীমান্দামারধর

শেয়ার করুন: