নড়াইলে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াইলে হরি-গুরু চাঁদ মতুয়া মিশনের উদ্যোগে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি হল রুমে এ প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অসীম পালের সভাপতিত্বে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও নৃগোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকার।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন হরি-গুরু চাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুর। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুর্বণা সিকদার ঠাকুর, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি রুপক সিংহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সাধারন সম্পাদক দেব মজুমদার।এছাড়া মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটি ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য দেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত হিন্দু নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন।
এ সম্মেলন হরিগুরুচাঁদ ঠাকুরের মানবতার আদর্শ প্রচারের পাশাপাশি মতুয়া অনুসারীদের মধ্যে সম্পৃতি বৃদ্ধিসহ মিলন মেলায় পরিণত হয়।
ভোরের আকাশ/আ.র