গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জোবায়ের হাসান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার (১৪ ডিসেম্বর) সকালে গোবিন্দগঞ্জ পৌর এলাকার চাষকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত্যু জোবায়ের হাসান ওই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, সকালে সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় শিশু জোবায়ের। পড়ে স্বজনেরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু হেনা মো. আসাদুজ্জামান রানু বলেন, শিশু জোবায়েরের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/তা.কা