শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আসামি ধরতে গিয়ে হেনস্তার শিকার তিন পুলিশ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হেনস্তার শিকার হয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা গ্রামে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তিনজন পুলিশ সদস্যকে উদ্ধার করে এবং আসামি সামছুল হক (৭৫) ও তার ছেলে আমিরুল হককে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ধামরাই থানার একটি সিআর মামলার আসামি সামছুল হককে গ্রেপ্তারের জন্য সাটুরিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম, কুতুব উদ্দিন ও হাফিজুর রহমান গর্জনা গ্রামে তার বাড়িতে যান।

এসময় ওয়ারেন্টের কথা জানালে সামছুল হক জামিনের কাগজ দেখানোর কথা বলে পুলিশ সদস্যদের বসতঘরে নিয়ে দরজা আটকে দেন। এরপর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের দিয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মারধরের চেষ্টা চালানো হয়।

খবর পেয়ে সাটুরিয়া থানায় দায়িত্বরত কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে পুলিশ সদস্যদের উদ্ধার করে সামছুল হক ও তার ছেলে আমিরুল হককে গ্রেপ্তার করা হয়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ধামরাই থানার একটি মামলার ওয়ারেন্ট তামিল করতে পুলিশ গেলে আসামি ও তার লোকজন পুলিশ সদস্যদের ঘরে আটকে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় এএসআই হাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

আসামিমানিকগঞ্জপুলিশ

শেয়ার করুন: