শিরোনাম
দেশে ফের কমল স্বর্ণের দামমজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধইতালির ৬৩০০ স্কুলে বোমা আতঙ্ক, ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগরিয়াদ-দাম্মাম রুটে ১৮৯ ফ্লাইট বাতিল, ২৩ হাজার ২৭৪ যাত্রী ক্ষতিগ্রস্তআজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমানপ্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবিররাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাচ্ছে সার্বিয়া, চলছে আলোচনাবর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানেরদেশে ফের কমল স্বর্ণের দামমজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধইতালির ৬৩০০ স্কুলে বোমা আতঙ্ক, ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগরিয়াদ-দাম্মাম রুটে ১৮৯ ফ্লাইট বাতিল, ২৩ হাজার ২৭৪ যাত্রী ক্ষতিগ্রস্তআজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমানপ্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবিররাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাচ্ছে সার্বিয়া, চলছে আলোচনাবর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের

মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। 

এতে মহাসড়কের সফিপুর থেকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন।

আরও পড়ুন

ইতালির ৬৩০০ স্কুলে বোমা আতঙ্ক, ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগ

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের সফিপুর অংশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকরা।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা কর্মস্থল থেকে বের হয়ে সড়ক অবরোধ করেছেন। তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

ভোরের আকাশ/ইউএম
 

পোশাক শ্রমিকঅবরোধ

শেয়ার করুন: