শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

ঝিকরগাছায় যুবককে কুপিয়ে হত্যা, ১ জন গ্রেপ্তার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

যশোরের ঝিকরগাছায় দীর্ঘদিনের বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত তাঁর চাচাতো ভাই ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান ওই গ্রামের আসিরুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিকুর রহমানের সঙ্গে তাঁর চাচাতো ভাই ফজলুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে ফজলুর রহমান তাঁর সহযোগী নজরুল, মনিরুজ্জামানসহ কয়েকজনকে নিয়ে আশিকুর রহমানের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং শাবল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন আশিকুর রহমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ফজলুর রহমানকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: