খুলনা শিশু হাসপাতালের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খুলনা শিশু হাসপাতালের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট ডা. প্রদীপ দেবনাথের সভাপতিত্বে এবং উপ-তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মো. মুনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটির আহ্বায়ক মিজ হুরে জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটির কোষাধ্যক্ষ মমতাজ বেগম, বিসিবির পরিচালক ও খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটির সদস্য মো. শফিকুল আলম তুহিন, এডহক কমিটির সদস্য মো. মুনীর আহমেদ, আজিজা খানম এলিজা ও অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা