শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে ৮০ হাজার ইয়াবা উদ্ধারসহ আটক ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নোয়াখালীর চৌমুহনীতে একটি বিলাসবহুল জিপ গাড়ি থেকে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারিকে আটক করে।

‎​আটককৃতরা হলেন কক্সবাজারের চকরিয়া থানার বাসিন্দা মো. পারভেজ (৪২) ও মো. বিপ্লব (৪৮)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪১ লাখ টাকা।

আরও পড়ুন

জুলাই শহীদদের স্মরণে নীলফামারীতে আলোচনা সভা

‎​পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে মাদক কারবারিরা কক্সবাজার থেকে বিলাসবহুল কিয়া (KIA) জিপটির পেছনের দরজার ভেতর বিশেষভাবে গোপন কুঠুরি তৈরি করে ইয়াবাগুলো বহন করছিল। তল্লাশিকালে গাড়িটি থেকে ৪১টি প্যাকেটে ওই বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

‎​নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন জানান, আটকদের মধ্যে মো. পারভেজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নয়টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। মাদক সিন্ডিকেট নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/র.ই
‎

মো. পারভেজ

শেয়ার করুন: