শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

ফেনীতে বিএনপির দুই গ্রুপের ককটেল বিস্ফোরণ, আহত ৩

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় বালু ব্যবসার টাকা-পয়সার বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। 

শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে ছাগলনাইয়া আদালত মাঠসংলগ্ন শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, ঘোপাল ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর সিদ্দিকী ও তার সমর্থকদের হামলায় উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার (টিপু) গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার গাড়িচালক আদনান, হুমায়ুন, সোহেল ও ইমন ও আহত হন।

আহত রিয়াজ উদ্দিন মজুমদার টিপু জানান, ফেনী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসা বাবদ আলমগীর সিদ্দিকীর কাছে তার প্রায় ১৪-১৫ লাখ টাকা পাওনা রয়েছে। কিছু টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার দিনগত রাতে জয়নাল ও ইসমাইল নামে দুই ব্যক্তি বিষয়টি মীমাংসার কথা বলে তাকে আদালত মাঠে ডেকে নিয়ে যান।

তার দাবি, সেখানে পৌঁছানোর পর আলমগীর সিদ্দিকী ৪-৫টি গাড়ি নিয়ে ঘটনাস্থলে এসে গুলিবর্ষণ শুরু করেন। এতে গুলির স্প্লিন্টার তার পায়ে লাগে এবং পরে শটগান দিয়ে মাথায় আঘাত করা হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা পরে শুভপুর সড়ক দিয়ে গাড়িযোগে পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে তিনি জানান।

এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত রিয়াজ উদ্দিন মজুমদার টিপু।

ছাগলনাইয়া থানার ওসি মো. আবু তাহের জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

শিক্ষককে বদলির প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ

এ বিষয়ে অভিযুক্ত আলমগীর সিদ্দিকীর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি মফিজুর রহমান ফেনী।

ভোরের আকাশ/রই 


 

মো. আবু তাহের

শেয়ার করুন: