হামে মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ১৪১৭ জন

দীর্ঘ আট মাস (২৫৩ দিন) পর দেশে হাম ও হামের উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪১৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষায় ৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা নিয়েছে ১ হাজার ৩২১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৪৭ শিশু। এ সময়ে নিশ্চিতভাবে মারা গেছে ১০৫ শিশু।
দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনে। তাদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগী ২৬ হাজার ২৩২ জন। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন। চিকিৎসা শেষে ২ লাখ ২২ হাজার ১৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
ভোরের আকাশ/আ.র