স্বাস্থ্য প্রশাসন

চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ১০০ শয্যায় উন্নীত করার নির্দেশ

ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হচ্ছে। এরই মধ্যে বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১০০ শয্যাবিশিষ্ট চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ধিত শয্যায় সেবা চালুর জন্য প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতির সম্ভাব্য মূল্যসহ একটি তালিকা দ্রুত পাঠানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

এ সংক্রান্ত চিঠির অনুলিপি যশোরের সিভিল সার্জনসহ স্বাস্থ্য সচিবের একান্ত সচিব এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে, যাতে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা যায়।

ভোরের আকাশ/সু.পা

চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ১০০ শয্যায় উন্নীত করার নির্দেশ | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ