স্বাস্থ্য প্রশাসন

ডেঙ্গুত আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

হাম মোকাবিলায় যখন দেশের নাজুক পরিস্থিতিতে এখন  দেখা দিয়েছে ডেঙ্গুর প্রদুার্ভাব। গতকাল সোমবার (০১ জুন) ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে।  এ নিয়ে জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।  এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সোমবার (০১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত এক দিনে ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটির হাসপাতালে একজন ও দক্ষিণ সিটির হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও ঢাকা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ২১ জন, ময়মনসিংহে আটজন, রাজশাহী পাঁচজন ও সিলেটে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মারা যাওয়া ব্যাক্তি খুলনা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। গত বছর ডেঙ্গুর দাপট দেখা গেলেও চলতি বছরের এ পর্যন্ত মশাবাহিত এই রোগে মৃত্যুর সংখ্যা কম। গত মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। তার আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু্জন করে এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালে নভেম্বর মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৪ জনের প্রাণ হারায়।

ভোরের আকাশ/সু.পা

ডেঙ্গুত আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু | স্বাস্থ্য কথা