স্বাস্থ্য প্রশাসন

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৯, শনাক্ত প্রায় ৫ হাজার

ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২০ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে এবং শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে। রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে এবং অন্যজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।

এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫৫ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে মোট ৪ হাজার ৫৬৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

ভোরের আকাশ/সু.পা

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৯, শনাক্ত প্রায় ৫ হাজার | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ