স্বাস্থ্য প্রশাসন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায়  আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে জানাবো হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মারা গেছে ৬৪৫ জন এবং নিশ্চিত হামে ৯৩ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮। এই হিসাব শনিবার (০৪ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (০৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত কার্যকর হবে।

স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে রোববার (৫ জুলাই) এসব তথ্য জানানো হয়। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১টি শিশু।

প্রতিবেদনে জানানো হয়, এই সাড়ে তিন মাসের বেশি সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮ হাজার ৮৪৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৫ হাজার ১২২ জন।

ভোরের আকাশ/সু.পা

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু | স্বাস্থ্য কথা