হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত
স্বাস্থ্য অধিদপ্তরের এক তথ্যে জানা গেছে গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে ৯ ও নিশ্চিত হামে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ জন। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৭৭ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৯৮ শিশু।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, শিশুদের যথাসময়ে হামের টিকা না দেওয়া এবং অসচেতনতার কারণে এই রোগের প্রকোপ বাড়ছে। হঠাৎ উচ্চ তাপমাত্রা, শরীরে লালচে দানা বা র্যাশ, সর্দি-কাশি ও চোখ লাল হওয়া হামের প্রধান লক্ষণ।
শিশুদের মধ্যে এসব উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
ভোরের আকাশ/সু.পা



