স্বাস্থ্য প্রশাসন

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৩ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩ শিশু। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০৮ জন। বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৮১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮০ শিশুর। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪০১ জন।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬৭ জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৫৭ হাজার ৮৫৬ জন।

আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ২০৭ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৬১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্যের ভিত্তিতে এই হিসাব ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের প্রস্তুত করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর | স্বাস্থ্য কথা