হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত
হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ৮৬ জন এবং হামের উপসর্গ নিয়ে বা হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো এক বিবৃতিতে শনিবার (১৮ এপ্রিল) এই তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি সারা দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৩৭ জন এবং হাম সন্দেহে আরও ১৭৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ের মধ্যে সারাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন এছাড়া হামের উপসর্গ নিয়ে বা সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন আরও ২২ হাজার ৪০৯ জন। এর মধ্যে কেবল গত ২৪ ঘণ্টাতেই হাম সন্দেহে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮ জন।
ভোরের আকাশ/সু.পা



