অতিরিক্ত গরমে মাথা ঘুরলে কী করবেন

ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহে অনেকেই মাথা ঘোরা, দুর্বলতা ও বমিভাবের মতো সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে পানি ও লবণের ঘাটতি তৈরি হয়। এর ফলে মাথা ঘোরা বা হিট এক্সহসশনের লক্ষণ দেখা দিতে পারে। সময়মতো ব্যবস্থা না নিলে তা হিটস্ট্রোকে রূপ নিতে পারে, যা জীবনঝুঁকিও তৈরি করতে পারে।
মাথা ঘোরার কারণ
তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরে। এতে শরীরে পানিশূন্যতা দেখা দেয় এবং লবণ ও ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়। অনেক সময় রক্তচাপ হঠাৎ কমে যায়। ফলে মাথা হালকা লাগা, চোখে ঝাপসা দেখা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
যেসব উপসর্গ দেখা দিতে পারে :
হঠাৎ মাথা ঘোরা বা দুর্বল লাগা
অতিরিক্ত ঘাম হওয়া বা ঘাম একেবারে বন্ধ হয়ে যাওয়া
বমি বমি ভাব
মাথাব্যথা
দ্রুত হৃদস্পন্দন
এসব উপসর্গ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
মাথা ঘোরার অনুভূতি শুরু সঙ্গে সঙ্গে যা করবেন :
১. ছায়াযুক্ত বা ঠান্ডা স্থানে চলে যান।
২. রোদ থেকে সরে গিয়ে বসে বা শুয়ে পড়ুন।
৩. পানি বা স্যালাইন পান করুন।
৪. ধীরে ধীরে ঠান্ডা পানি বা ওআরএস পান করুন।
৫. শরীর ঠান্ডা রাখার চেষ্টা করুন।
৬. মাথা, ঘাড় ও হাতে ভেজা কাপড় ব্যবহার করতে পারেন।
৭. টাইট পোশাক ঢিলা করুন এবং ঢিলেঢালা পোশাক পরুন।
৮. একা থাকলে আশপাশের কারও সাহায্য নিন।
নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে :
অজ্ঞান হয়ে গেলে
শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে
বারবার বমি হলে
কথা জড়িয়ে গেলে বা বিভ্রান্তি দেখা দিলে
এগুলো হিটস্ট্রোকের লক্ষণ হতে পারে, যা জরুরি চিকিৎসার প্রয়োজন।
প্রতিরোধে যা করবেন :
দিনের বেলা অপ্রয়োজনে বাইরে যাওয়া এড়িয়ে চলুন
নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন
হালকা ও ঢিলেঢালা পোশাক পরুন
বাইরে বের হলে ছাতা বা টুপি ব্যবহার করুন
অতিরিক্ত গরমে ভারী কাজ কম করার চেষ্টা করুন
তীব্র গরমে সামান্য অসতর্কতাও বড় ধরনের শারীরিক সমস্যার কারণ হতে পারে। তাই মাথা ঘোরা, দুর্বলতা বা বমিভাবের মতো লক্ষণ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা এবং শরীর ঠান্ডা রাখার মাধ্যমে সহজেই হিট এক্সহসশন ও হিটস্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রতি এ সময় বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন।
ভোরের আকাশ/সু.পা



