সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে হামে আক্রান্ত হয়ে ১২৭ জন এবং হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে অদ্যবধি পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জন এবং সন্দেহজনক আরও ১৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহজনক আরও ২১ হাজার ৪৬৭ জন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে এবং মৃত্যু হয় বরিশাল বিভাগে।
ভোরের আকাশ/সু.পা



