‘হাম’ আতঙ্কে দেশ
সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়া শামীম-নাহার দম্পতির পাশে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে "হামে আক্রান্ত এক সন্তানের মৃত্যু, অন্য সন্তানকে নিয়েও আতঙ্কিত মা"- শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হলে তা বিএনপির চেয়ারম্যান ও "আমরা বিএনপি পরিবার"-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়। প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দ্রুত উক্ত পরিবারের খোঁজ নেওয়ার নির্দেশ দেন।
পরে "আমরা বিএনপি পরিবার"- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় শোকাহত শামীম-নাহার দম্পতির সাথে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং আরেক সন্তানের জন্য চিকিৎসা সহায়তা সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- "আমরা বিএনপি পরিবার"- এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতু, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
উল্লেখ্য, দম্পতির বড় সন্তান নিহাল (৬) ও ছোট সন্তান সিয়াম(৩) হামে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়। পবিত্র ঈদুল ফিতরের দিন তাদের ছোট সন্তান সিয়াম (৩) মৃত্যুবরণ করে, যা পরিবারটির জন্য এক গভীর শোকের কারণ হয়ে দাঁড়ায়। প্রধানমন্ত্রী তারেক রহমান শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।



