স্বাস্থ্য প্রশাসন

স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব হলেন ইফতেখারুল ইসলাম

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের একান্ত সচিব পদে এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে পদায়ন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার’কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রীর একান্ত সচিব পদে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ভোরের আকাশ/এসএইচ

স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব হলেন ইফতেখারুল ইসলাম | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ