স্বাস্থ্য পুষ্টি

তাপপ্রবাহে নিরাপদ থাকতে প্রয়োজনীয় সতর্কতা

সাইমা আক্তার সুইটি

তীব্র গরম এখন আমাদের দৈনন্দিন জীবনের বাস্তবতা। তীব্র গরমের ফলে হতে পারে “হিট স্ট্রেস” তৈরি হয় পানিশূন্যতা, ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা, ক্লান্তি এবং ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। একই সঙ্গে ত্বক হয়ে পড়ে নিস্তেজ ও সংবেদনশীল। পুষ্টিবিজ্ঞানের দৃষ্টিতে, পরিকল্পিত খাদ্যাভ্যাস ও সঠিক হাইড্রেশন এই ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

গরমে শরীর দুর্বল হয়ে পড়ার কারণ
তীব্র গরমে শরীর নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ঘাম সৃষ্টি করে। এই প্রক্রিয়ায় শুধু পানি নয়, সোডিয়াম ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজও হারিয়ে যায়। ফলে-
* শরীরে পানিশূন্যতা তৈরি হয়
* দুর্বলতা ও ক্লান্তি বেড়ে যায়
* মাথা ঘোরা ও মনোযোগ কমে
* ত্বক নিস্তেজ ও সংবেদনশীল হয়ে পড়ে
অর্থাৎ, শরীর ভেতর থেকে ভারসাম্য হারাতে শুরু করে।

সুস্থতায় খাদ্যের ভূমিকা
খাদ্য শুধু ক্ষুধা মেটানোর উপায় নয়- এটি আমাদের শরীরের জ্বালানি, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং কর্মক্ষমতার মূল ভিত্তি। বিশেষ করে গরমের সময়ে সঠিক খাবার শরীরকে ঠান্ডা রাখে, পানিশূন্যতা প্রতিরোধ করে এবং শক্তি ধরে রাখতে সাহায্য করে। তাই এই সময় খাদ্যের গুরুত্ব আরও বেড়ে যায়।

সুস্থ থাকতে করণীয়
গরমে সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে-
*হালকা ও সুষম খাবার বেছে নিন : শাকসবজি, ফল ও কম তেলের খাবার শরীরকে চাপমুক্ত রাখে
* প্রোটিন অন্তর্ভুক্ত করুন : মাছ, ডিম বা মুরগি শরীরের শক্তি বজায় রাখে
* সময়মত খাবার গ্রহণ করুন : দীর্ঘসময় না খেলে দুর্বলতা বাড়ে
নিয়মিত খাবার শরীরকে স্থিতিশীল রাখে
সঠিক সময়ে খাদ্যগ্রহণের সময়ও শরীরকে স্থীতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকালে হালকা ও পুষ্টিকর খাবার দিন শুরুতে শক্তি জোগায়, দুপুরে ভারসাম্যপূর্ণ খাবার শরীরের প্রধান জ্বালানি হিসেবে কাজ করে এবং রাতে হালকা খাবার গ্রহণ শরীরকে বিশ্রাম দেয় ও ভালো ঘুম নিশ্চিত করে

সঠিক হাইড্রেশন পদ্ধতি
* দিনে ২–৩ লিটার পানি পান করুন
* ডাবের পানি, লেবুর শরবত (অল্প লবণ + চিনি সহ) ও ঘোল পান করুন
* প্রতি ১–১.৫ ঘণ্টা পরপর অল্প অল্প করে পানি পান করুন এতে শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় থাকে

গরমে যেসব খাবার সবচেয়ে উপকারী
* তরমুজ, শসা, পেঁপে,—শরীর ঠান্ডা ও হাইড্রেটেড রাখে
* লাউ, ঝিঙে—সহজপাচ্য ও পুষ্টিকর
* টক দই—হজম ও ত্বকের জন্য উপকারী
* পানিসমৃদ্ধ খাবারই গরমে আপনার সবচেয়ে ভালো সঙ্গী
* পর্যাপ্ত পানি ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখে
* ফল ও সবজি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
* তেল-ঝাল কমালে ব্রণ কমে
* ভালো ত্বকের জন্য ভালো খাবার অপরিহার্য

যেসব খাবার আপনার ক্ষতি বাড়ায়
* ভাজাপোড়া ও ফাস্টফুড
* কোমল পানীয় ও অতিরিক্ত চিনি
* বেশি চা-কফি, এগুলো শরীরকে আরও ডিহাইড্রেট করে ও ত্বকের ক্ষতি করে

নিরাপদ থাকতে যেসকল সতর্কতা জরুরি
* দুপুর ১১টা–৩টার মধ্যে রোদ এড়িয়ে চলুন
* বাইরে গেলে সবসময় পানি সঙ্গে রাখুন
* অতিরিক্ত ঘাম বা মাথা ঘোরা হলে দ্রুত বিশ্রাম নিন
* বাসি ও বাইরে কাটা খাবার এড়িয়ে চলুন

তাপপ্রবাহ একটি অনিবার্য বাস্তবতা হলেও এর স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য। বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত হাইড্রেশন এবং সচেতন জীবনযাপন- এই তিনটি বিষয়ই গরমে সুস্থ ও কর্মক্ষম থাকার মূল ভিত্তি।

লেখক : পুষ্টিবিদ

তাপপ্রবাহে নিরাপদ থাকতে প্রয়োজনীয় সতর্কতা | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ