শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে রাজউকে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্লট বরাদ্দে জালিয়াতি, ঘুস লেনদেন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজউকে ২ দিনব্যাপী এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুদক জানায়, অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন প্লটের রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়।

সংগৃহীত নথিপত্র যাচাইয়ে দেখা যায়, রাজউক কর্তৃক নিকুঞ্জ-২, উত্তরা আবাসিক এলাকাসহ বেশ কিছু অভিজাত এলাকায় প্লট বরাদ্দ প্রক্রিয়ায় দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ঘুস গ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে।

এদিকে মাগুরায় ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ওষুধ, কেমিক্যাল ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে প্রায় ৫ কোটি টাকার দুর্নীতি এবং চিকিৎসাসেবা প্রদানে হয়রানিসহ নানাবিধ অনিয়মের অভিযোগে দুদক  সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরেজমিনে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলে ডাক্তার ও নার্সদের সেবা প্রদানের মান, সরবরাহকৃত ওষুধ, খাবারের মান পর্যবেক্ষণ করে হাসপাতালের সার্বিক সেবার অবস্থা জানার চেষ্টা করা হয়।

এ সময় হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্টোর রুম, ওষুধ বিতরণ ব্যবস্থা ও রান্নাঘর পরিদর্শন করে টিম। প্রাথমিক পর্যালোচনায় চিকিৎসাসেবা প্রদানের বিষয়ে কিছু অনিয়ম পরিলক্ষিত হয়।

প্রাপ্ত অনিয়মসমূহ হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবহিত করে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করে দুদক। অভিযানকালে হাসপাতালের টেন্ডার সংশ্লিষ্ট সকল কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।

এছাড়া, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কালিবাড়ি খাল উপ-প্রকল্প পুনঃখননে ২০২৩-২৪ অর্থবছরের বরাদ্দকৃত টাকার ১০ শতাংশ কাজও না করে অর্থ আত্মসাতের অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর থেকে অপর একটি এনফোর্সমেন্ট  অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বর্ণিত খাল পরিদর্শন করে, স্থানীয় লোকজনের সাথে কথা বলে এবং রেকর্ডপত্র সংগ্রহ করে।

ভোরের আকাশ/নি. ব

দুদকের অভিযান

শেয়ার করুন: