শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

সেউতায় ঝুঁকিতে থাকা ৫০০ শিশুকে মূল ভূখণ্ডে নেবে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউতায় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা প্রায় ৫০০ শিশুকে দেশটির মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে মাদ্রিদ। স্পেনের অভিবাসনমন্ত্রী এলমা সাইজ সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। প্রাথমিকভাবে ৫০০ শিশুর কথা বলা হলেও পরে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যমগুলো।

জুলাইয়ের শেষ সপ্তাহে পার্শ্ববর্তী দেশ মরক্কো থেকে ৭০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী আকস্মিকভাবে স্পেনের ছিটমহল সেউতায় প্রবেশ করেন। গুজবে কান দিয়ে সাগর পাড়ি দিয়ে ও সীমান্তের বেড়া ডিঙিয়ে তারা সেউতায় প্রবেশ করেন। আকস্মিক এই ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় সেউতা প্রশাসনকে।

এরপর এসব অভিবাসীর বেশিরভাগই মরক্কোয় ফিরে গেলেও নারী ও শিশুসহ কয়েক হাজার অভিবাসী এখনো স্পেনের মূল ভূখণ্ডে যাওয়ার আশায় সেউতায় অবস্থান করছেন। সেউতা কর্তৃপক্ষের ধারণা, প্রায় ১০ হাজার অভিবাসী এখনো সেখানে রয়েছেন, যাদের মধ্যে প্রায় দুই হাজার অপ্রাপ্তবয়স্ক।

আরও পড়ুন

ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকা সফর, বাফুফের সঙ্গে বৈঠক

তবে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, সেউতায় অবস্থানরত অভিবাসীর সংখ্যা প্রায় পাঁচ হাজার। আশ্রয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং খাবারের সংকটের কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন। সেউতায় অবস্থানরত অনেক নারী যৌন হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। অভিবাসীদের জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করতে কাজ করছে সেউতা কর্তৃপক্ষ ও বিভিন্ন মানবিক সহায়তা সংস্থা।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঝুঁকিতে থাকা শিশুদের মূল ভূখণ্ডে নিয়ে যেতে সেউতা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে কেন্দ্রীয় সরকার। পরে এসব শিশুর দায়িত্ব নেবে স্পেনের শিশু সুরক্ষা প্রতিষ্ঠানগুলো।

স্পেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সরকারের পরিকল্পনায় এসব শিশুকে দেশটির বিভিন্ন অঞ্চলে সংহতির ভিত্তিতে গ্রহণের কথা বলা হয়েছে। পাশাপাশি তাদের পালক পরিবারের কাছেও দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। সূত্র : এএফপি

সেউতাস্পেনঅভিবাসী

শেয়ার করুন: