শিরোনাম
সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়ালসুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি : সিইসিআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষসোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়ালসুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি : সিইসিআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে যাওয়ার পথে ভূপাতিত করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। খবর এএফপির।

রবিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, ‘হুতি সন্ত্রাসী মিলিশিয়াদের রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে।’

এর কয়েক ঘণ্টা আগে ইয়েমেন ও সৌদি আরবে হামলা চালাতে এবং দক্ষিণ লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি তৈরি করতে ব্যবহৃত হুতিদের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করার কথা জানিয়েছিল জোটটি।

আরও পড়ুন

জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক দূতকে কোস্টা রিকায় প্রবেশে বাধা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি কয়েকটি এলাকা থেকে গত নভেম্বরে ইয়েমেনের সরকারি বাহিনী পিছু হটে। এর ফলে ওই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নেয় হুতিরা। এর আগে তারা ব্যাপক সামরিক অভিযান শুরু করেছিল।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হুতি বিদ্রোহীরা। এরপর ২০১৫ সালে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দীর্ঘদিনের এ সংঘাত বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। সূত্র : টাইমস অব ইসরায়েল

ভোরের আকাশ/ইউএম
 

সৌদি আরবহুতি

শেয়ার করুন: