শিরোনাম
গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র অন্য জেলায়সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়ালসুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি : সিইসিগোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র অন্য জেলায়সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়ালসুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি : সিইসি

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আলবেনিয়ায় আবারও সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থী ও বিরোধী রাজনৈতিক নেতাদের আহ্বানে শনিবার (২৮ নভেম্বর) রাজধানী তিরানায় আয়োজিত বিক্ষোভে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

অন্যদিকে বিক্ষোভকারীরা পাথর ও পেট্রলবোমা ছুড়ে সড়কের ক্যামেরা এবং সরকারি ভবনের জানালা ভাঙার চেষ্টা করেন। এ ঘটনায় পুলিশ সদস্য ও সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শুরুতে শান্তিপূর্ণ থাকলেও একপর্যায়ে মুখোশধারী বিক্ষোভকারীরা বিভিন্ন মন্ত্রণালয়ের ভবনের জানালা ভাঙচুর করেন। পরিবেশ মন্ত্রণালয়ের ভবনের ভেতরে আগুনও জ্বালানো হয়।

এ ছাড়া পরিবহন মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের জানালা ভাঙচুর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরজা ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ অন্তত একবার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বলে জানিয়েছে এএফপি।

প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে দেশটিতে কয়েক মাস ধরে সরকারবিরোধী আন্দোলন চলছে। ‘ফ্ল্যামিঙ্গো বিপ্লব’ নামে পরিচিত এই আন্দোলনের সূচনা হয় গত মে মাসে। উপকূলীয় সংরক্ষিত এলাকায় বিলাসবহুল হোটেল নির্মাণ প্রকল্প ঘিরে দুর্নীতির অভিযোগ থেকে আন্দোলন শুরু হয়। পরে এর সঙ্গে যুক্ত হয় দুর্বল স্বাস্থ্যসেবা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার বিষয়টি। এ বছর আলবেনিয়ার স্বাধীনতা ঘোষণার ১১৪তম বার্ষিকীতে শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর আহ্বানে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন।

যুক্তরাজ্য থেকে বিক্ষোভে যোগ দিতে তিরানায় এসেছিলেন ৩৩ বছর বয়সী আরিয়ান লেশি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) তিনি বলেন, ‘আমি বিশেষভাবে এই বিক্ষোভে অংশ নিতে এসেছি। কারণ, আমরা অনেক দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছি। আমরা ইউরোপ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছি। মনে হয়, আমরা রাষ্ট্রহীন নাগরিক’।

আরও পড়ুন

ভারতের ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

তিরানার বাসিন্দা অবসরপ্রাপ্ত সুজানা জেতাও বিক্ষোভে অংশ নেন। তিনি বলেন, তরুণদের পাশাপাশি তার মতো যারা মাসে মাত্র ১২০ ইউরো আয় করে জীবনযাপন করছেন, তাদের জন্যও তিনি আন্দোলনে নেমেছেন। তিনি আরও বলেন, তারা আশা করছেন, এই ব্যবস্থার অবসান হবে, এদি রামা ক্ষমতা ছাড়বেন এবং দুর্নীতির অবসান ঘটবে।

এদিকে, বিক্ষোভে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে সব পক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে সংস্থাটি। সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/ইউএম
 

আলবেনিয়া

শেয়ার করুন: