শিরোনাম
জামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নরবিনামূল্যে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন, আজ থেকে আবেদন শুরুরাশিয়ার কাছ থেকে ৯০ ক্ষেপণাস্ত্র লঞ্চার পাচ্ছে ইরান৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের সশস্ত্র বাহিনীরজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নরবিনামূল্যে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন, আজ থেকে আবেদন শুরুরাশিয়ার কাছ থেকে ৯০ ক্ষেপণাস্ত্র লঞ্চার পাচ্ছে ইরান৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর

ভারতে ঘূর্ণিঝড়ে মোতায়েন উদ্ধারকারী দলের ১১ সদস্য নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাবে ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যে উদ্ধার অভিযান চালাতে গিয়ে দুটি নৌকা ডুবে গেছে। এতে রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও ফায়ার সার্ভিসের ১১ সদস্য নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাজ্যের খাম্মাম জেলার সাথুপল্লি মণ্ডলের বেথুপল্লি চেরুভু হ্রদে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হ্রদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সেখানে পাঁচ জেলে আটকা পড়েন। তাদের উদ্ধারে এসডিআরএফ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুটি নৌকা নিয়ে অভিযান শুরু করেন। এ সময় প্রবল পানির স্রোতে নৌকা দুটি উল্টে ডুবে যায়। এরপর থেকেই ১১ উদ্ধারকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

ভুটানকে হারিয়ে সাফের শুভ সূচনা বাংলাদেশের

নিখোঁজ সদস্যদের সন্ধানে এসডিআরএফের পক্ষ থেকে অন্যান্য নৌকা ব্যবহার করে তল্লাশি অভিযান শুরু হয়েছে। উদ্ধার অভিযান আরও জোরদার করতে ভদ্রাচলম থেকে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যদেরও ডেকে পাঠানো হয়েছে।

এদিকে হ্রদে আটকে পড়া জেলেদের উদ্ধার এবং নিখোঁজ উদ্ধারকর্মীদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এম
 

শেয়ার করুন: