শিরোনাম
রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাচ্ছে সার্বিয়া, চলছে আলোচনাবর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশসম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকহাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেলবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেরাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাচ্ছে সার্বিয়া, চলছে আলোচনাবর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশসম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকহাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেলবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে

হরমুজে মার্কিন নির্দেশনা মেনে চললে জাহাজ ঝুঁকিতে পড়বে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মার্কিন নির্দেশনা অনুসরণ করে চলাচল করলে তেলবাহী জাহাজসহ অন্যান্য নৌযান ঝুঁকির মুখে পড়বে বলে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বুধবার (১০ নভেম্বর) আইআরজিসির নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির পূর্বদিকে আরও একটি তেলবাহী জাহাজ সমুদ্র মাইনে আঘাত করেছে। তেহরানের দাবি, জাহাজটি ইরানের নির্ধারিত নিরাপদ পথ ও অনুমোদিত রুট এড়িয়ে চলছিল। একই সঙ্গে জাহাজটি তার ট্র্যাকিং ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে ইরানের সতর্কতা উপেক্ষা করে প্রণালি অতিক্রমের চেষ্টা করে।

আইআরজিসির নৌবাহিনীর দাবি, এর আগের রাতেও দুটি তেলবাহী জাহাজ সমুদ্র মাইনে আঘাত পায়। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায়। মার্কিন বাহিনী আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আসেনি বলে দাবি করেছে ইরান।

আইআরজিসি আবারও সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি এখনো বন্ধ ও নৌ চলাচলের জন্য অনিরাপদ। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের নির্দেশনা মেনে জাহাজ চলাচল করলে সেগুলো বিপদের মুখে পড়তে পারে। প্রণালি দিয়ে যেকোনো নৌযানের চলাচলের আগে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে বলেও জানিয়েছে তারা।

আরও পড়ুন

জবিতে পাবলিক এডমিনিস্ট্রেশন ডে উদ্‌যাপন, নবীন বরণ-বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

এদিকে ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো তেহরানের হাতে। তাদের বক্তব্য, মার্কিন বাহিনী ইরানের জলসীমার কাছেও আসছে না। প্রণালি উন্মুক্ত এবং জাহাজগুলো অবাধে চলাচল করতে পারছে, যুক্তরাষ্ট্রের এমন দাবিও অসত্য বলে মন্তব্য করেছেন তারা।

ইরানি কর্মকর্তাদের অভিযোগ, গণমাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী দেখানোর জন্য যুক্তরাষ্ট্র জাহাজগুলোকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: