শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজায় একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরায়েলিরা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজা শহরের সাবরা এলাকায় ভোরে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববারের (২১ সেপ্টেম্বর) এসব হামলায় একাধিক বাড়ি ধ্বংস হয়ে গেছে।

ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ৫০ জন মানুষ আটকে থাকতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে বেঁচে থাকা মানুষ বের করার চেষ্টা করছেন। এসময় ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত বা আটকে পড়াদের প্রিয়জনেরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো পাওয়া যাচ্ছে চিৎকার ও আর্তনাদ।

এক স্বজন বলেন, বারবার তাদের চিৎকার শুনছি, কিন্তু পৌঁছাতে পারছি না। আমরা ও উদ্ধারকারীরা যেখানেই যাই, ড্রোন থেকে গুলি ছোড়ে হয়। পাঁচজন এগোলে চারজন মারে, একজন বড়ই কষ্টে বেঁচে যায়।

গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবির, দক্ষিণ-পশ্চিমে তাল আল-হাওয়া এলাকা ও নাসর জেলায় এবং ল্যাভাল টাওয়ারের পাশের একটি বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে।

মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে নতুন হামলায় অন্তত সাতজন নিহত, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৬৫ হাজার ২৮৩ জন নিহত ও ১ লাখ ৬৬ হাজারের বেশি আহত হয়েছেন। অনাহার ও দুর্ভিক্ষে মৃত হয়েছেন ৪৪০ জন, তাদের মধ্যে ১৪৭ শিশু রয়েছেন।

ভোরের আকাশ/মো.আ.

গাজা যুদ্ধইসরায়েলফিলিস্তিননিহত

শেয়ার করুন: