শিরোনাম
হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরানফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণহরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরানফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ মালাতিয়ায় দেশটির সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত হয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার মালাতিয়ার ইয়েশিলইউর্ত জেলার সামানকোয় এলাকায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। ভূপাতিত পর সেটিতে আগুন গিয়েছিল এবং তা পার্শ্ববর্তী একটি বাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়েছিল। ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত চার সেনার মধ্যে ২ জন হেলিকপ্টার টেকনিশিয়ান এবং বাকি ২ জন বিমান বাহিনীর পাইলট। এরা হলেন টেকনিশিয়ান সেরকান ওন্দের, টেকনিশিয়ান হুসেইন জেহির, পাইলট মেজর এরদেম চিমেন এবং ওরহুন পিনার।

আরও পড়ুন

খুলনায় নকল মধুর কারখানায় জরিমানা

কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের জনসংযোগ বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান এ ঘটনায় শোক জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, “মালাত্যয় আমাদের এস-৭০ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে বীর সেনারা শহীদ হয়েছেন, আমি তাদের জন্য সৃষ্টিকর্তার করুণার প্রার্থনা করছি। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সৃষ্টিকর্তা যেন এই কঠিন পরিস্থিতিতে তাদের ধৈর্য ধারণের শক্তি দেন।”

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: