শিরোনাম
হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরানফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণহরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরানফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করেছে ইরানের নৌবাহিনী। আজ শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যমগুলোতে এ তথ্য জানানো হয়।

আধাসরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, কোস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়।

ড্রোন ভূপাতিত করা নিয়ে ইরানি নৌবাহিনী বলেছে, “ইরানের ভৌগলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত এবং স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে আমরা এক মুহূর্তের জন্যও ভাবব না।”

ইরনা ভূপাতিত করা ড্রোনের একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে ড্রোনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এরআগে গতকাল রাতে সিরিকে ইরানের একটি টেলিকমিউনিকেশন টাওয়ার লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনারা। এর জবাবে ইরান বাহরাইনে থাকা মার্কিনিদের রাডার লক্ষ্য করে হামলা চালায়। এ রাডার দিয়ে হামলার আগাম সতর্কতা পাওয়া যায়।

আরও পড়ুন

কেন্দ্রীয় নেত্রীর বাড়িতে বোমা হামলার প্রতিবাদে হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ

বাহরাইনে হামলার পর দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান আহমেদ ভাহিদি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো আগ্রাসন চালায় তাহলে বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক হামলা চালিয়ে এর জবাব দেওয়া হবে।

তিনি বলেছেন, “আমাদের জবাব হবে বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক। শত্রুরা বার বার যে পরাজয়ের শিকার হয়েছে, সেখান থেকে তাদের শিক্ষা নিতে হবে। আর নয়ত তাদের আরও বড় শিক্ষা দেওয়া হবে।”

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: