শিরোনাম
জামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নরবিনামূল্যে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন, আজ থেকে আবেদন শুরুরাশিয়ার কাছ থেকে ৯০ ক্ষেপণাস্ত্র লঞ্চার পাচ্ছে ইরান৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের সশস্ত্র বাহিনীরজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নরবিনামূল্যে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন, আজ থেকে আবেদন শুরুরাশিয়ার কাছ থেকে ৯০ ক্ষেপণাস্ত্র লঞ্চার পাচ্ছে ইরান৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর

ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়ানো বিশ্বনেতারা স্বস্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির বড় হারে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়ানো বিশ্বনেতারা। তারা আশা করছেন, এর ফলে মার্কিন পররাষ্ট্রনীতি কিছুটা কম সংঘাতপূর্ণ হতে পারে।

তবে এই আশার পাশাপাশি তাদের মধ্যে সতর্কতাও আছে। কারণ, মার্কিন ভোটাররা রিপাবলিকান পার্টিকে প্রত্যাখ্যান করলেও তাতে ইরানের সঙ্গে সংঘাতের অবসান নাও হতে পারে। একইভাবে শুল্কনীতি কিংবা ইউক্রেন ও ইউরোপের মিত্রদের প্রতি ট্রাম্পের সীমিত সমর্থনেও পরিবর্তন আসার নিশ্চয়তা নেই। প্রগতিশীল রাজনীতিকেরা মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে দেখছেন উদারপন্থিদের ঘুরে দাঁড়ানোর অংশ হিসেবে।

এর আগে হাঙ্গেরি, ব্রাজিল ও সার্বিয়ার নির্বাচনে ডানপন্থি নেতারা হেরে গেছেন। স্পেনের সোশ্যাল ডেমোক্র্যাটিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্সে লিখেছেন, মার্কিনিরা ঘৃণা, পুরুষতান্ত্রিক মানসিকতা, জলবায়ু পরিবর্তনকে অস্বীকারের প্রবণতা এবং অভিজাতদের বিশেষ সুবিধার বিরুদ্ধে ভোট দিয়েছেন।

আগামী ২৯ নভেম্বর স্পেনে নির্বাচন। সেই নির্বাচনে অংশ নিতে যাওয়া সানচেজ লিখেছেন, ‘ব্রাজিলে এমনটা ঘটেছে। যুক্তরাষ্ট্রেও ঘটল। শিগগিরই স্পেনে ঘটবে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে বলেছেন, অধিকাংশ মার্কিনিরা ‘মাগা’ রাজনীতি নিয়ে বিরক্ত। তারা এখন ভিন্ন পথ চাইছেন। ভোটের ফলাফল সেটির স্পষ্ট বার্তা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম আশা প্রকাশ করেছেন, নির্বাচনের ফলাফল ওয়াশিংটনকে ইরান যুদ্ধ বন্ধের বিষয়ে ভাবতে বাধ্য করবে। এই যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে, যা ভোটারদের অসন্তোষের অন্যতম প্রধান কারণ।

আরও পড়ুন

ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

অ্যান্টিগুয়ায় কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে গিয়ে বার্নহাম বলেন, বিশ্ববাসীর সামনে জীবনযাত্রার ব্যয় নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ এসেছে। এটি আমাদের সবাইকে প্রভাবিত করছে। মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত মানুষের জীবনযাত্রার ব্যয়ের চাপ কমানো সম্ভব নয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, রাশিয়ার শুরু করা ইউক্রেন যুদ্ধও একটি বড় সমস্যা। সেদিকেও মনোযোগ দিতে হবে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: