শিরোনাম
হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরানফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণহরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরানফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

মোদি আমার ফোনে আড়ি পাতেন, প্রমাণও আছে : রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৩:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ নামের এক অনলাইন প্রশ্নোত্তর পর্বে তিনি এ অভিযোগ করেন।

রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ফোনে আড়ি পাতছেন। এ বিষয়ে আমার কাছে সব তথ্যপ্রমাণ রয়েছে।’ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার সঙ্গে সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছিলেন, কংগ্রেস বিদেশি শক্তির সাহায্যে দেশজুড়ে আন্দোলন করছে।

এর জবাবে রাহুল গান্ধী দাবি করেন, প্রধানমন্ত্রী নিজেই বিদেশি শক্তির নির্দেশে চলছেন।

এ বিষয়ে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী রাহুলের কাছে দুই পক্ষের দাবির প্রমাণ জানতে চান। জবাবে নিজের ফোন দেখিয়ে রাহুল বলেন, ‘প্রমাণ এই ফোনেই রয়েছে। প্রধানমন্ত্রী তা জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতেন।

এর আগেও কয়েকবার ফোনে আড়ি পাতার অভিযোগ করেছেন রাহুল গান্ধী। তার দাবি, পেগাসাস নামের স্পাইওয়্যার ব্যবহার করে ও অন্য অনেক রাজনীতিবিদের ফোনে নজরদারি করা হয়েছিল।

২০২৩ সালে রাহুল বলেছিলেন, ‘আমার ফোনেও পেগাসাস ছিল। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আমাকে ফোন করে সাবধানে কথা বলতে বলেছিলেন। কারণ, ফোনের সব কথাই রেকর্ড করা হচ্ছিল।

’ তবে এই অভিযোগ অস্বীকার করেছিল কেন্দ্রীয় সরকার। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়। কিন্তু পেগাসাস ব্যবহার করে ফোনে আড়ি পাতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জও জানিয়েছেন রাহুল গান্ধী। তার দাবি, মুখোমুখি বিতর্ক হলেই বোঝা যাবে, কে বিদেশি শক্তির নির্দেশে চলছেন।

আরও পড়ুন

পার্বতীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

রাহুল বলেন, ‘একবার বিতর্কে বসলেই মোদির পক্ষে প্রধানমন্ত্রী পদে থাকা কঠিন হয়ে পড়বে।’ বিতর্কের বিচারক হিসেবে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি বা আরএসএস প্রধান মোহন ভাগবতকেও মেনে নিতে রাজি তিনি।

গত ১২ দিনে এ নিয়ে সাতবার মোদিকে বিতর্কের আহ্বান জানালেন রাহুল। নির্বাচনী প্রক্রিয়া, বিদেশি প্রভাব ও জাতীয় নিরাপত্তা নিয়ে প্রকাশ্যে আলোচনা চান তিনি। তবে রাহুলের এই চ্যালেঞ্জ বারবার নাকচ করেছে বিজেপি। দলটির নেতাদের পাল্টা অভিযোগ, সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছেন রাহুল।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: