দেশের বাইরে ইউরেনিয়াম পাঠাবে না ইরান

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশই দেশের বাইরে পাঠানো হবে না বলে জানিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তেহরান।
লেবাননের টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি ইরানের এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।
তিনি জানান, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ ও সংরক্ষণের প্রস্তাব দেওয়া রাশিয়াকেও তেহরানের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ইরান বারবার ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা কমানোর বিষয়টি নাকচ করেনি।
এদিকে নতুন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা মিসাইল সিটি উন্মোচন করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সেখানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থা প্রদর্শন করা হয়েছে।
উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এবং আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।
মোহেবি বলেন, আইআরজিসির মহাকাশ বাহিনী দ্রুতগতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনকেন্দ্রগুলো ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে। শুধু ভূগর্ভস্থ অস্ত্র সংরক্ষণাগার নির্মাণেই সীমাবদ্ধ থাকেনি তারা; মাটির গভীরে গড়ে তুলেছে ‘ক্ষেপণাস্ত্র উৎপাদন নগরী।
সূত্র: আল-জাজিরা
ভোরের আকাশ/এনএস