শিরোনাম
সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়ালসুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি : সিইসিআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষসোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়ালসুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি : সিইসিআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

সিরিয়ায় নিরাপত্তা টহলে সশস্ত্র হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর শহরে নিরাপত্তা বাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলায় দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের আল-মাদলাজি গোলচত্বরের কাছে এ হামলার ঘটনা ঘটে।

শনিবার (২৮ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ইখবারিয়া টিভির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর টহল দলকে লক্ষ্য করে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুই সদস্য নিহত হন এবং একজন আহত হন। তবে হামলাকারীদের পরিচয় কিংবা হামলার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনো গোষ্ঠীও এ হামলার দায় স্বীকার করেনি।

সিরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম নর্থ প্রেস জানিয়েছে, হামলায় নিহত দুই সদস্যের নাম আবদুল করিম আল-কাসারা ও ওবাদা আল-সারমানি। আহত হয়েছেন মোহাম্মদ আল-জুওয়াইর। হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে হামলাকারীরা ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। 

এদিকে একই দিনে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশেও পৃথক হামলায় দেশটির সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। আল-কুনিয়া ও আল-সানামাইন এলাকার সংযোগ সড়কে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তাদের লক্ষ্য করে হামলা চালায় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ ছাড়া গত বুধবার হাসাকা শহরের আল-মুশাইরিফা এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্থাপনায় হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত এবং পাঁচজন আহত হন। ওই হামলার জন্য দায়েশ বা ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে সিরীয় কর্তৃপক্ষ।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারের পতনের পর দেশজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে সিরিয়ার নতুন সরকার। তবে বিশেষ করে পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোরসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। 

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: