শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডুলির অধিনে অনুশীলনে বাংলাদেশ দল, সান মারিনোর বিপক্ষে ৩০ জনের স্কোয়াড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সান মারিনোর বিপক্ষে ৫ জুনের ম্যাচকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। নতুন হেড কোচ থমাস ডুলির অধীনে বিকেলে দলের প্রথম অনুশীলন সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন কোচিং স্টাফ ও পরিবর্তিত পরিকল্পনা নিয়ে জাতীয় দলে শুরু হচ্ছে নতুন অধ্যায়।

হেড কোচের পাশাপাশি সহকারী কোচের ভূমিকাও গুরুত্বপূর্ণ হওয়ায় বাংলাদেশ দলে নতুন সহকারী কোচ হিসেবে ইতালিয়ান-কানাডিয়ান নাগরিক মার্ক ব্রুনোকে নিয়োগ দিয়েছে বাফুফে। গতকাল রাতে তিনি ঢাকায় পৌঁছেছেন এবং বর্তমানে টিম হোটেলে অবস্থান করছেন।

জাতীয় দলের কোচিং স্টাফে পরিবর্তন নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ ছিল আগে থেকেই। সাবেক হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে চার বছর সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাসান আল মামুন। ক্যাবরেরার বিদায়ের পর সমর্থকদের একাংশ বিদেশি সহকারী কোচ আনার দাবি তুলেছিল। বাফুফে সূত্রে জানা গেছে, নতুন হেড কোচ থমাস ডুলির পরামর্শেই মার্ক ব্রুনোকে দলে আনা হয়েছে।

ক্যাবরেরার সময় জাতীয় দলের স্কোয়াড ঘোষণা নিয়ে প্রায়ই গোপনীয়তা দেখা গেলেও ডুলি অধ্যায়ের শুরুতেই ৩০ সদস্যের স্কোয়াড প্রকাশ করেছে বাফুফে। নতুন স্কোয়াডে ফিরেছেন গোলরক্ষক জিকো, যার জাতীয় দলের দরজা ক্যাবরেরার বিদায়ের পর আবার খুলেছে।

আরও পড়ুন

ব্যর্থ মৌসুমের পর কলকাতা বড় পরিবর্তনের পথে কেকেআর

সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের ৩০ জনের স্কোয়াড

গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, আনিসুর রহমান জিকো।
ডিফেন্ডার: তারিক রায়হান কাজী, তপু বর্মন, মো. শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, জায়ান আহমেদ, মো. তাজ উদ্দিন, মো. রহমত মিয়া, মো. আব্দুল্লাহ ওমর, মো. শাকিল হোসেন, মো. ইশা ফয়সাল, এস এম মঞ্জুরুল রহমান।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম কিরমানী শাহ।
ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, মো. শাহরিয়ার ইমন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মো. মিনহাজুল করিম স্বাধীন এবং মো. রফিকুল ইসলাম।

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ ফুটবল দল

শেয়ার করুন: