শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জিতলেন নাহিদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রতিভার আরও একটি বড় স্বীকৃতি পেলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ওয়ানডে সিরিজ খেলে ২০২৬ সালের এপ্রিল মাসের আইসিসি সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই ডানহাতি গতিতারকা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইদের বিপক্ষে মোট ৮ উইকেট শিকার করেন নাহিদ। এর আগে মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের সিরিজে সমানসংখ্যক উইকেট নিয়েছিলেন তিনি। টানা দুই সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

এটাই নাহিদ রানার ক্যারিয়ারের প্রথম আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার। একই সঙ্গে গত বছরের এপ্রিলের পর আবারও পুরুষ বিভাগে বাংলাদেশের কোনো ক্রিকেটার এই স্বীকৃতি পেলেন। সর্বশেষ এই সম্মান জিতেছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো খেলতে পারা এবং আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া তার জন্য বিশেষ অনুভূতির। দেশের মাটিতে পাওয়া এই সাফল্য সিরিজটিকে আরও স্মরণীয় করে তুলেছে বলেও জানান তিনি।

সতীর্থদের প্রশংসা করে এই পেসার বলেন, দলের সবাই যেভাবে তাকে সমর্থন ও আত্মবিশ্বাস জুগিয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলকে আরও সাফল্য এনে দিতে চান বলে জানান নাহিদ।

সিরিজের প্রথম ওয়ানডেতে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি তিনি। ওই ম্যাচে ৬৫ রান দিয়ে মাত্র ১ উইকেট নেন। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ান নাহিদ। ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই তরুণ পেসার।

পাওয়ার প্লের মধ্যেই নিউজিল্যান্ডের দুই ব্যাটারকে ফিরিয়ে চাপ তৈরি করেন তিনি। পরে আরও তিন উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। তার ৩২ রানে ৫ উইকেটের বিধ্বংসী বোলিংয়ে ১৯৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

আরও পড়ুন

কোচ নিয়োগে মন্ত্রণালয়ের সহায়তার ওপর নির্ভর করছে বাফুফে

চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচেও নিজের ধারাবাহিকতা বজায় রাখেন নাহিদ। আরও দুটি উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কারও জেতেন তিনি।

পুরো সিরিজে নাহিদের ঝুলিতে আসে ৮ উইকেট। ১৬.৭৫ গড় এবং ৪.৪৬ ইকোনমিতে করা এই দুর্দান্ত বোলিং পারফরম্যান্সই শেষ পর্যন্ত তাকে এনে দেয় এপ্রিল মাসের আইসিসি সেরা ক্রিকেটারের সম্মান।

ভোরের আকাশ/সু.পা

ক্রিকেটার নাহিদ রানা

শেয়ার করুন: