শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে জয় দিয়ে শুরু অস্ট্রিয়ার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শেষবার ১৯৯৮ সালে বিশ্বকাপে খেলেছিল অস্ট্রিয়া। এরপর একে একে কেটে গেছে পাঁচটি আসর। অবশেষে উত্তর আমেরিকা বিশ্বকাপে জায়গা পায় তারা। আর বিশ্বকাপের মঞ্চে ফিরেই জয়ের দেখা পেল অস্ট্রিয়ানরা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোল ব্যবধানে হারাল তারা।

দীর্ঘদিন বিশ্বকাপে খেলা না হলেও প্রথমবার সুযোগ পাওয়া জর্ডানের বিপক্ষে ফেভারিট তকমা নিয়েই মাঠে নামে অস্ট্রিয়া। আর আশানুরূপভাবে ম্যাচের প্রথম গোলটিও পেয়ে যায় তারা। ম্যাচের ২১তম মিনিটে রোমানো শ্মিডে করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রিয়া। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানেই।

আরও পড়ুন

বিশ্বকাপে প্রথম ম্যাচের অভিশাপ থেকে মুক্তি পেল আর্জেন্টিনা

এক গোলে পিছিয়ে পড়ে পড়া জর্ডান দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে। সেই লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। এতে সফলও হয় প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা দলটি। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটের মাথায় সমতাসূচক গোলটি করেন আলি ওলওয়ান।

তবে তাতে কোনো লাভ হয়নি। ৭৬তম মিনিটে মিনিটে আত্মঘাতী গোল করে আবারও পিছিয়ে পড়ে জর্ডান। আর ম্যাচের একদম অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে আরও একটি গোল আদায় করে অস্ট্রিয়া। ফলে ৩-১ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। নিজেদের পরের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রিয়া। আর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জর্ডানের প্রতিপক্ষ আলজেরিয়া।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: