শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

পিচের সংরক্ষিত অংশে দৌড়ানোয় ভারত ‘এ’ দলকে জরিমানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পিচের সংরক্ষিত অংশে একই ম্যাচে দুইবার দৌড়ে শাস্তির মুখে পড়েছে ভারত ‘এ’ দল। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে একই ভুলের পুনরাবৃত্তির কারণে ভারতের ইনিংস থেকে মোট ১০ রান কেটে নেওয়া হয়।

সোমবার অনুষ্ঠিত ম্যাচে ভারতীয় ব্যাটার বিপরাজ নিগম দুইবার পিচের সংরক্ষিত অংশ অতিক্রম করেন। এর আগে তাকে সতর্ক করেছিলেন অন-ফিল্ড আম্পায়াররা। তবে সতর্কবার্তার পরও একই ভুল করায় নিয়ম অনুযায়ী দুই দফায় পাঁচ রান করে শাস্তি দেওয়া হয়।

ম্যাচের ৩৪তম ও ৩৭তম ওভারে অন-ফিল্ড আম্পায়ার প্রাগীথ রাম্বুকওয়েলা ও শান্তা ফনসেকা আনুষ্ঠানিকভাবে এই শাস্তি ঘোষণা করেন।

দ্বিতীয় ঘটনাটি ঘটে ৩৭তম ওভারে। বিপরাজ নিগম শর্ট থার্ড ম্যানের দিকে বল ঠেলে রান নিতে বের হলেও নন-স্ট্রাইকার সূর্যাংশ শেঢগে তাকে ফিরিয়ে দেন। দ্রুত ক্রিজে ফেরার সময় তিনি পিচের মাঝখান দিয়ে দৌড়ে গিয়ে আবারও নিয়ম ভঙ্গ করেন।

আরও পড়ুন

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বিপিএলের অবস্থান তলানিতে : ডব্লিউসিএ রিপোর্ট

এর দুই ওভার আগেও একই অপরাধ করেছিলেন নিগম। ধারাভাষ্যকারদের তথ্য অনুযায়ী, ভারতীয় ব্যাটারদের আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কবার্তার পরও নিয়ম না মানায় শাস্তি এড়াতে পারেনি ভারত। ফলে শ্রীলঙ্কা ‘এ’ দলের লক্ষ্য তাড়ার আগে তাদের স্কোরে অতিরিক্ত ১০ রান যোগ হয়।

তবে বিতর্কের মাঝেও ভারতের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বিপরাজ নিগম। ১৪৩ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে টেনে তুলতে অষ্টম উইকেটে সূর্যাংশ শেঢগের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন তিনি। নিগম ৪৯ বলে ৫১ রান করে রান আউট হন। অন্যদিকে শেঢগে ৬৬ বলে ৭২ রানের ইনিংস খেলে ভারত ‘এ’ দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন।

ভোরের আকাশ/সু.পা

ভারত ‘এ’ দল

শেয়ার করুন: