শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

৭৫০ বলের টেস্ট নিয়ে পিচের ব্যাখ্যা দিলেন কামিন্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে ৯৪ বছরের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত টেস্ট হয়ে গেল ম্যাকাইয়ে। মাত্র ৭৫০ বলেই শেষ হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। দুই দিন শেষ হওয়ার আগেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে যাওয়ায় পিচের মান নিয়েও প্রশ্ন উঠেছে। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের দাবি, উইকেট খারাপ ছিল না।

ম্যাচ শেষে পিচ নিয়ে কামিন্স বলেন, ‘আসলে আমার মনে হয় ভালো পিচ ছিল। কিছুটা পেস ও বাউন্স ছিল। অনেক ভালো উইকেট ছিল। আজকে ভালো ব্যাটিং উইকেট ছিল। আজ পর্যন্ত পিচ বেশ ধারাবাহিক ছিল। কাল বা চতুর্থ দিনে গিয়ে হয়তো আরও খারাপ হতে পারত।’

ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান মিচেল স্টার্ক। তার আগুনঝরা বোলিং অস্ট্রেলিয়ার জয়ের পথ অনেকটাই সহজ করে দেয় বলে মনে করেন কামিন্স।

আরও পড়ুন

শরিফুলের সুইংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্স

স্টার্কের পারফরম্যান্স নিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, ‘আসলে না। এভাবে ভেবে তো আর খেলা শুরু করা যায় না। উইকেট বেশ ভালো ছিল। সবকিছু যেভাবে কাজে লেগেছে, তাতে দারুণ খুশি। তবে মিচেল স্টার্ক শুরুর দিকেই আমাদের জন্য ম্যাচটা সহজ করে দিয়েছিল। তার গড়ে দেওয়া ভিতের ওপর ভর করেই আমরা এগিয়েছি।’

কামিন্স আরও বলেন, ‘শুরুতে বড় লিড পেয়ে গেলে (অনেকটা এগিয়ে যাবেন)। প্রথম অর্ধেই আমরা বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিতে পেরেছিলাম।’

ভোরের আকাশ/সু.পা

ম্যাকাই টেস্টকামিন্স

শেয়ার করুন: