শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

আর্জেন্টিনাকে টপকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ জুলাই ২০২৬, ৫:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ চলাকালীনই আর্জেন্টিনাকে দুইয়ে নামিয়ে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে গেল ফ্রান্স। এই তথ্য আলবিসেলেস্তে ভক্তদের জন্য দুঃখের।

কিন্তু যদি বলা হয়, র‌্যাংকিংয়ে দুইয়ে নেমে গিয়েই বরং এক ‘অভিশাপ’ থেকে মুক্তি মিলল আর্জেন্টিনার; তাহলে অনেকেরই খুশি হওয়ার কথা।

ইতিহাস বলছে, ফিফা র‌্যাংকিংয়ের চূড়ায় থাকা অবস্থায় কোনো দল বিশ্বকাপ জিততে পারেনি। এই ‘অভিশাপ’ তাই এবার ফ্রান্সের ওপর গিয়ে পড়ল। আর্জেন্টিনা এবার ১ নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে নেমেছিল।

ফ্রান্স ছিল দুইয়ে। গ্রুপ পর্বে দুই দলই সব ম্যাচ জেতায় র‌্যাংকিংয়ে কোনো তারতম্য হয়নি। তবে গত পরশু রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় ওঠার পর ফিফা লাইভ র‌্যাংকিংয়ে সবার ওপরে উঠে এসেছে ফ্রান্স। বর্তমানে এমবাপ্পে-ওলিসে-দেম্বেলেদের রেটিং পয়েন্ট ১৯১৬.২৪; মেসি-মার্তিনেজদের রেটিং পয়েন্ট ১৯০৭.৪০।

আরও পড়ুন

রেকর্ড সংখ্যক জাহাজ হরমুজ ছাড়ছে: ট্রাম্প

আর্জেন্টিনা তাই ফ্রান্সের চেয়ে পিছিয়ে থেকে নকআউট পর্ব খেলতে নামবে। তবে আগামী শনিবার ভোরে রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে বড় ব্যবধানে হারাতে পারলে আবারো চূড়ায় উঠে আসতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ফিফা লাইভ র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচের শেষ তিন দল স্পেন (১৮৭৯.৫৮ রেটিং পয়েন্ট), ইংল্যান্ড (১৮৫০.৯৭ রেটিং পয়েন্ট) ও ব্রাজিল (১৮০৪.৯২ রেটিং পয়েন্ট)।

ভোরের আকাশ/এম

ফ্রান্স

শেয়ার করুন: