শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারত-চীন-বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারত, চীন ও বাংলাদেশে। সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতার কারণে এই তিন দেশের কোটি কোটি দর্শকের জন্য খেলা দেখা অনিশ্চিত হয়ে পড়েছে।

ভারতে মূল সমস্যা অর্থনৈতিক দর-কষাকষি। রিলায়েন্স-ডিজনি জয়েন্ট ভেঞ্চার প্রায় ২০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে, যা ফিফার প্রত্যাশার তুলনায় অনেক কম। অন্যদিকে সনি পিকচার্স নেটওয়ার্কস আলোচনায় থাকলেও চূড়ান্ত প্রস্তাব দেয়নি।

চীনের ক্ষেত্রেও পরিস্থিতি অনিশ্চিত। আগের বিশ্বকাপগুলোতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভি আগেভাগেই স্বত্ব কিনে প্রচার শুরু করত। কিন্তু এবার এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, যা স্বাভাবিক নিয়মের বাইরে।

বাংলাদেশের পরিস্থিতিও ভিন্ন নয়। ফুটবল বিশ্বকাপ নিয়ে দেশের দর্শকদের আগ্রহ সবসময়ই ব্যাপক হলেও এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান সম্প্রচার স্বত্ব কেনার আনুষ্ঠানিক অগ্রগতি দেখায়নি। ফলে এখানকার দর্শকদের জন্যও বিশ্বকাপ দেখার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

ফিফা ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার, অর্থাৎ টাকার হিসেবে প্রায় ১২০০ কোটি টাকার কাছাকাছি একটি প্যাকেজ মূল্য নির্ধারণ করেছে বলে জানা গেছে। এমন বড় মূল্যের বাজেটের জন্য অনিশ্চিতার মুখে এশিয়ার এই তিন দেশ।

২০২২ সালের বিশ্বকাপে ডিজিটাল ও সামাজিক মাধ্যমে মোট দর্শনঘণ্টার প্রায় অর্ধেকই এসেছিল চীন থেকে। ভারত ও চীন মিলিয়ে ডিজিটাল দর্শকের বড় একটি অংশ গঠন করেছিল। তবুও এই দুই বড় বাজারে সম্প্রচার অনিশ্চিত থাকায় বিশ্বকাপের বৈশ্বিক প্রভাব নিয়েও প্রশ্ন উঠছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ফুটবলের জনপ্রিয়তা ক্রিকেটের মতো নয়। তার ওপর এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ফলে ম্যাচগুলো ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে সম্প্রচারিত হবে। এতে দর্শকসংখ্যা কমতে পারে বলে আশঙ্কা করছে সম্প্রচার সংস্থাগুলো।

এছাড়া বিজ্ঞাপন বাজারেও কিছুটা মন্দাভাব রয়েছে, যা বিনিয়োগের আগ্রহ কমিয়ে দিয়েছে। ফলে বড় অঙ্কের অর্থ খরচ করে সম্প্রচার স্বত্ব কেনা অনেক প্রতিষ্ঠানের কাছেই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে।

আরও পড়ুন

ভোটের নামে লুট হয়েছে, মমতার অভিযোগ

২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় নেই। জুনের ১১ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। এর মধ্যে সম্প্রচার চুক্তি, প্রযুক্তিগত প্রস্তুতি এবং বিজ্ঞাপন বিক্রির মতো গুরুত্বপূর্ণ কাজ শেষ করা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

ভারত, চীন ও বাংলাদেশ মিলে বিশ্বের এক বিশাল ফুটবল দর্শকগোষ্ঠী। চীনে প্রায় ২০ কোটি, ভারত ও বাংলাদেশেও কয়েক কোটি অনুরাগী রয়েছেন। ফিফার জন্যও এই বাজারগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু বাণিজ্যিক হিসাব আর সময়ের অমিলে এখন সবকিছু ঝুলে আছে।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: