শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ থমাস ডুলির ক্যারিয়ার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে দীর্ঘ চার বছরের অধ্যায়ের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন থমাস ডুলি। জন্ম জার্মানিতে হলেও তার ক্যারিয়ার গড়ে উঠেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ফুটবলে—যেখানে তিনি খেলেছেন ডিফেন্ডার ও মিডফিল্ডার দুই ভূমিকাতেই।আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেন এবং পরে দলটির অধিনায়কত্বও করেন ফিফা বিশ্বকাপে।

১৯৯০-এর দশকে ডুলি যুক্তরাষ্ট্র জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। জার্মান লিগে দীর্ঘদিন খেলার পর ১৯৯২ সালে তিনি যুক্তরাষ্ট্রের ফুটবলে যুক্ত হন। মূলত একজন মার্কিন সেনাসদস্যের সন্তান হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন।

তিনি অংশ নেন ১৯৯৪ সালের বিশ্বকাপে এবং ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কত্ব করেন। জার্মান লিগে ১৪ বছরের ক্যারিয়ারে তিনি ১৯৯০ সালে কাইজারস্লাউটার্নের হয়ে জার্মান কাপ জেতেন। ১৯৯৭ সালে এফসি শালকের হয়ে ইন্টার মিলানকে হারিয়ে উয়েফা কাপ জয়ের কৃতিত্বও রয়েছে তার। একই বছর তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব কলম্বাস ক্রিউতে যোগ দেন।

২০০০ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর পর ১০ বছর পর তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সকার হল অব ফেমে অন্তর্ভুক্ত হন। কোচিং ক্যারিয়ারে ডুলিও সফলতার পরিচয় দিয়েছেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেন।

পরবর্তীতে ফিলিপাইন জাতীয় দলের দায়িত্ব নিয়ে তিনি ইতিহাস গড়েন। তার অধীনে দলটি অপরাজিত থেকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবং ফিফা র‌্যাঙ্কিংয়ে নিজেদের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। সবশেষ তিনি গায়ানা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তার অধীনে চার ম্যাচের সবকটিতেই জয় পায় দলটি।

আরও পড়ুন

রোনালদোর জোড়া গোলে সৌদি লিগ চ্যাম্পিয়ন আল-নাসর

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, থমাস ডুলি দল গঠনে দক্ষ এবং এশিয়ান ফুটবলের বাস্তবতা ও চ্যালেঞ্জ সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে। হামজা চৌধুরী ও অন্যান্য তরুণ ফুটবলারদের নিয়ে একটি প্রতিযোগিতামূলক দল গড়াই তার প্রধান লক্ষ্য। এর আগে বাফুফে দুই বছরের জন্য কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। সেখানে আড়াইশ’র বেশি আবেদন থেকে একটি বাছাই কমিটি ২২ জনের তালিকা তৈরি করে। পরে ১১ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানের প্রতি আগ্রহ থাকলেও এজেন্ট ফি সংক্রান্ত জটিলতায় চুক্তি হয়নি। আলোচনায় ছিলেন ব্রেন্ডন স্টোকসও। শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও প্রজেক্ট বিবেচনায় থমাস ডুলিকেই বেছে নেয় বাফুফে।

ভোরের আকাশ/সু.পা

বিসিবি কোচ ইস্যু

শেয়ার করুন: