শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

স্লো ওভার রেটে পাকিস্তানের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা এবং ৮ পয়েন্ট কর্তন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৃষ্টিবিঘ্নিত মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি পাকিস্তান। নির্ধারিত সময়ের তুলনায় তারা ৮ ওভার কম বোলিং করায় বড় শাস্তির মুখে পড়েছে দলটি।

এ কারণে পাকিস্তান দলের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে তাদের ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

এই শাস্তির পর পাকিস্তানের মোট পয়েন্ট নেমে এসেছে মাত্র ৪-এ, যা তাদের ওয়েস্ট ইন্ডিজের ঠিক ওপরে আট নম্বর অবস্থানে রেখেছে। ম্যাচটিতে শেষ দিনে দারুণ বোলিংয়ে বাংলাদেশ ১০৪ রানে জয় তুলে নেয়। বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ৫ উইকেট শিকার করেন।

আরও পড়ুন

নতুন কোচ নিয়ে সিদ্ধান্ত আসছে ২–৩ দিনের মধ্যে : ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসি ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের জেফ ক্রো এই শাস্তি ঘোষণা করেন। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ অভিযোগ স্বীকার করে নেওয়ায় আলাদা শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ না করতে পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী প্রতি ওভারে ১ পয়েন্ট করে কাটা হয়।

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

শেয়ার করুন: